সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা রাহাজ উদ্দিনের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা রাহাজ উদ্দিনের ইন্তেকাল

আলমডাঙ্গার বাবুপাড়া নিবাসী ও একতা ক্লিনিকের স্বত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা রাহাজ উদ্দিন (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস করেন। বীর মুক্তিযোদ্ধা রাহাজ উদ্দিন কুষ্টিয়া মীরপুর উপজেলার আম্বাড়িয়া ইউনিয়নের কুর্শা হাই স্কুলের সাবেক শিক্ষক ছিলেন। তিনি আলমডাঙ্গা থানাপাড়া নিবাসী মরহুম আক্কাস আলি (সাবেক ওসি আলমডাঙ্গা)-এর মেজ জামাতা ছিলেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। সম্প্রতি রোগে আক্রান্ত হলে কিছুদিন তার চিকিৎসা চলছিল। হঠাৎ গতকাল অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টাকালে ইন্তেকাল করেন। গতকাল বাদ জোহর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  শেখ মেহেদী ইসলাম, (ওসি) তদন্ত আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা সমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী