সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হালচাষের সময় কৃষক ও গরুর মৃত্যু

ঝিনাইদহে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদ

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
হালচাষের সময় কৃষক ও গরুর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিতে হালচাষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদত হোসেন (৫০) নামে এক কৃষক ও একটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইকতার হোসেন (৪২) নামে আরেক কৃষক। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহাদত ও আহত ইকতার দুজনেই ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নিজ  জমিতে লাঙল দিয়ে হালচাষ করছিলেন কৃষক ইকতার হোসেন। জমির পাশেই একই গ্রামের কৃষক আজিজুলের ড্রাগন বাগানকে ঘিরে বিদ্যুতের সংযোগযুক্ত গুনার তার ছিল। হাল চাষের সময় অসাবধানতাবশত একটি গরু বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এ সময় গরু ও গরুর মালিককে বাঁচাতে এগিয়ে আসেন প্রতিবেশী শাহাদত হোসেন। কিন্তু তিনি নিজেও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় এক কৃষক ঘটনাটি দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড