রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জামায়াতের নির্বাচনী সমাবেশে অ্যাড. রুহুল আমিন

দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতিতে এসেছি
  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
জীবননগরে জামায়াতের নির্বাচনী সমাবেশে অ্যাড. রুহুল আমিন

চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন বলেছেন, ‘দেশ ও জাতির কল্যাণের জন্যই আমরা রাজনীতিতে এসেছি।’ গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রুহুল আমিন বলেন, ‘আমরা সমাজে পরিবর্তন চাই। যদি মনে করেন- আমরা চাঁদাবাজি করি, অন্যায়ভাবে জমি দখল করি, মসজিদ-মাদ্রাসার টাকা আত্মসাৎ করি বা কাউকে হামলা-মামলায় জড়াই, তবে আমাদের ভোট দেওয়ার দরকার নেই। আমরা পরকালকে বিশ্বাস করি, তাই মানুষের অধিকার সঠিকভাবে নিশ্চিত করব।’ তিনি আরও বলেন, ‘বিধবা ভাতার কার্ড পাওয়া একজন নারীর অধিকার, চাকরির ক্ষেত্রে ঘুষ ছাড়া নিয়োগ পাওয়া শিক্ষিতদের অধিকার। এসব অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা রাজনীতিতে এসেছি।’


সমাবেশে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোস্তাফা কামাল এবং সঞ্চালনা করেন ইউনিয়নের সহকারী সেক্রেটারি হাসিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির মাওলানা বেলাল হোসেনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা। সমাবেশে বিভিন্ন দল থেকে ১৫ জন নেতা-কর্মী ফুল দিয়ে জামায়াতে যোগদান করেন।


এর আগে সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা শহরের বিলাল কিন্ডার গার্টেন স্কুলে জেলা জামায়াতের ৫৮ জন নারী-পুরুষ রুকন শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির রুহুল আমিন বলেন, ‘আত্মগঠনের প্রথম ধাপ হলো রুকনিয়াতের শপথ। একজন রুকন সংগঠনকে দেয়, নেয় না। এই মান আমৃত্যু ধরে রাখতে পারলে সে ধন্য।’


শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান ও জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান ও সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সহকারী প্রশিক্ষণ সম্পাদক ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, দর্শনা সাংগঠনিক থানার আমির ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা রেজাউল করিম, সদর আমির বিলাল হোসাইন, গাংনী-আসমানখালী থানার আমির আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর প্রশিক্ষণ সম্পাদক শফি উদ্দিন, দর্শনা থানার প্রশিক্ষণ মাযহারুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা প্রশিক্ষণ সম্পাদক বিলাল হোসাইন, চুয়াডাঙ্গা পৌর প্রশিক্ষণ সম্পাদক ইকবাল হোসাইন ও সদর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিবুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত