রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতাকর্মীর ঢল
  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সূর্য উদয়ের সাথে সঙ্গে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বেলা পৌনে ১১টায় সাহিত্য পরিষদ চত্বরে থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সাহিত্য পরিষদ চত্বর থেকে সরকারি কলেজ রোড, কবরী রোড, পৌরসভা মোড়, শহিদ হাসান চত্বর চৌরাস্তা মোড় ও কোর্ট মোড় দোয়েল চত্বর প্রদক্ষিণ করে সাহিত্য পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। 


পরে বেলা সাড়ে ১১টায় সাহিত্য পরিষদ চত্বরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু ও সফিকুল ইসলাম পিটু অনুষ্ঠান সঞ্চালনা করেন। সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। 


আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন- দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জিবনগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক  সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান। 


আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা ওলামা দলের আহ্বায়ক মওলানা আনোয়ার হোসেন, সদস্য সচিব হাফেজ মওলানা মাহাবুব হক, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. এ. স. এম. আব্দুর রউফ, সদস্য সচিব অ্যাড. মানজারুল হক জোয়ার্দার হেলালসহ জেলা বিএনপির সকল উপজেলা, পৌরসভা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীসহ অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত