চুয়াডাঙ্গায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের সদস্যদের আর্থিক প্রণোদনা প্রদান করেছেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ পুরস্কার প্রদান করা হয়। জেলা পুলিশের কর্মস্পৃহা বৃদ্ধি, গতিশীলতা নিশ্চিতকরণ এবং ভালো কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সুপার যোগদানের পর থেকে প্রতিমাসে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ, নন-পুলিশ ও আউটসোর্সিংয়ে কর্মরত সদস্যদের মধ্যে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট, সনদপত্র ও অর্থ পুরস্কার প্রদান করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবার মাসিক সভার বাইরেও বিশেষ ক্ষেত্রে অসামান্য অবদান রাখা সদস্যদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সদর পুলিশ ফাঁড়ি এবং আলমডাঙ্গা থানার চৌকস টিমকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ জেলা পুলিশের সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমীকরণ প্রতিবেদন