রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় অতিরিক্ত জেলা ও ও দায়রা জজ

আইনগত সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে জোরালো উদ্যোগ
  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় অতিরিক্ত জেলা ও ও দায়রা জজ

চুয়াডাঙ্গা জেলা আইনগত সহায়তা (লিগ্যাল এইড) কমিটির মাসিক সভায় সেবাপ্রত্যাশী মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। সভায় নতুন করে ৭১টি মামলা অনুমোদন এবং পূর্বে নিষ্পত্তি হওয়া ৩৮টি মামলার বিল অনুমোদন দেওয়া হয়। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল-আমিন মাতুব্বর।


এসময় লিগ্যাল এইড কার্যক্রমকে আরও বিস্তৃত করার উদ্যোগ, সরকারি-বেসরকারি যৌথ সচেতনতামূলক কার্যক্রম এবং সেবা প্রদানের ক্ষেত্রে শুদ্ধাচার ও নৈতিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। গত ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এক মাসে মোট ৭১ জন আইনগত সহায়তার জন্য আবেদন করেন। প্রতিটি আবেদন অনুমোদন করে সংশ্লিষ্ট মামলার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়।


আলোচনাকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম জানান, ৭১টি মামলার মধ্যে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন এরশাদ পেয়েছেন ২১টি মামলা এবং অ্যাডভোকেট আফরুজা আক্তার পেয়েছেন ১১টি মামলা। তিনি মন্তব্য করেন, মামলাগুলো সমবণ্টন করা হলে তালিকাভুক্ত প্রত্যেক আইনজীবী লিগ্যাল এইডে যুক্ত হয়ে সেবা দিতে পারবেন।


এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয়- ভবিষ্যতে কোনো আইনজীবীকে ৫টির বেশি মামলা দেওয়া হবে না। এছাড়া আগস্ট মাসে জেলা কারাগার থেকে আসা ৩০টি মামলার বেশিরভাগই অ্যাডভোকেট গোপাল চন্দ্র বিশ্বাসকে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে মামলাগুলো সদস্য আইনজীবীদের মধ্যে সমানভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করা হয়।


সভা শেষে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল-আমিন মাতুব্বর বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন লিগ্যাল এইডের সুবিধা পায়, সে জন্য সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি কার্যক্রম সম্প্রসারণে সকলের সহযোগিতা কামনা করেন।


সভায় আরও উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সামিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল-নাসের, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শামীমা নাসরিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান আলী, পাবলিক প্রসিকিউটর মারুফ সরোয়ার, বিশেষ পাবলিক প্রসিকিউটর এম.এম শাহজাহান মুকুল, জেলা প্রেসক্লাব সভাপতি মানিক আকবর, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মাহমুদ হাসান, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান, অ্যাডভোকেট আফরুজা আক্তার, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত