রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাসের বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাসের বিদায় সংবর্ধনা

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কনক কুমার দাসের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাতে জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।


বিদায়ী কর্মকর্তা কনক কুমার দাস চলতি বছরের ৬ জানুয়ারি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে চুয়াডাঙ্গায় যোগদান করেন। পরে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ছাড়াও সদর সার্কেলের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। কর্মজীবনে সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।


অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাকে স্মৃতিচিহ্ন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত