জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পরিষদের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের সাধারণ শাখা থেকে ১৮ জন এবং কারিগরি শাখা থেকে ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ফুল ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এর মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী মো. মারুফ হাসান ফাহিমকে বিশেষ আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মো. আমিন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা। এছাড়া জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিয়ার রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রেবেকা সুলতানা, সাবেক প্রধান শিক্ষক মো. আবুল হাশেম, পরিচালনা পরিষদের সভাপতি মো. হাসানুজ্জামান হাসান, জীবননগর প্রেসক্লাব সভাপতি এম আর বাবুসহ শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জীবননগর অফিস