সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে রাখাল শাহের ৩৮তম ওরশ উপলক্ষে আলোচনা ও দোয়া

  • আপলোড তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
জীবননগরে রাখাল শাহের ৩৮তম ওরশ উপলক্ষে আলোচনা ও দোয়া

জীবননগরে রাখাল শাহের ৩৮তম ওরশ উপলক্ষে আলোচনা ও  দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাখাল শাহ দরবারে ৩৮তম ওরশ উপলক্ষে দুপুরে আগত ভক্তদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে বিকেলে রাখাল শাহ দরবারের সভাপতি ও উপজেলা যুবদলের সদস্যসচিব মো. কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এই সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু,  জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঈন উদ্দিন ময়েন। সভা পরিচালনা করেন রাখাল শাহ দরবারের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী