রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডতে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৫ ইং
হরিণাকুণ্ডতে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় হাঁসের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মোস্তাক হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শুক্রবার উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মন্ডলপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু মোস্তাক হোসেন একই গ্রামের সাগর হোসেনের ছেলে।


পুলিশ ও নিহতর স্বজনরা জানায়, সকালে বাড়ির পাশে হাঁসের সঙ্গে খেলা করছিল শিশু মোস্তাক। এসময় তার সঙ্গে সমবয়সী কয়েকজন প্রতিবেশী শিশুও ছিল। অন্য শিশুরা খেলাধুলা করলেও মোস্তাককে তাদের সঙ্গে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে ডোবা থেকে শিশু মোস্তাককে উদ্ধার করে স্বজনরা। পরে তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, বাড়ির পাশে প্রায় প্রতিদিন শিশু মোস্তাকসহ আরও কয়েকজন শিশু হাঁসের সঙ্গে খেলা করত। হাঁস ধরার চেষ্টা করত শিশুরা। শুক্রবার সকালে একইভাবে খেলতে গিয়ে শিশু মোস্তাক ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। তবে পুলিশ এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত