সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরকারি আদেশ অমান্য করায় চুয়াডাঙ্গার কালুপোলের স্বপন চিশতিকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০২-১১-২০১৭ ইং
সরকারি আদেশ অমান্য করায় চুয়াডাঙ্গার কালুপোলের স্বপন চিশতিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: সরকারি আদেশ অমান্য করায় চুয়াডাঙ্গার কালুপোল গ্রামের স্বপন চিশতিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার আদেশ অমান্য করায় তাকে এ জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত স্বপন চিশতি তিতুদহ ইউনিয়নের কালুপোল গ্রামের কুটে মন্ডলের ছেলে। জানা গেছে, স্বপন চিশতি তার নিজ বাড়িতে সাধুসঙ্গ (গানের) অনুষ্ঠানের আয়োজন নিয়ে তোড়জোড় চালাচ্ছিলো। তবে বেশ কয়েক দিন আগে থেকে এই অনুষ্ঠান নিয়ে গ্রামে বিরোধ চলছিলো। এছাড়া ইতিমধ্যে শিক্ষার্থীদের জেএসসি পরিক্ষা শুরু হওয়ার কারনে কালুপোল গ্রামের কয়েকজন ব্যক্তি চুৃয়াডাঙ্গা জেলা প্রশাসককে বিষয়টি জানায়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ পরীক্ষার বিষয়টি বিবেচনা করে পরীক্ষার পর ওই অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ দেন। মোবাইলফোনেও স্বপনকে পরীক্ষার পর অনুষ্ঠান করার কথা বলেন তিনি। তবে, স্বপন চিশতি সরকারি আদেশ অমান্য করে ওই অনুষ্ঠানের আয়োজন করে। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্দেশে স্বপনকে আটক করেন তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজী। পরে সেখানে মোবাইল কোর্ট বসিয়ে সরকারি আদেশ অমান্য করার অপরাধে স্বপনকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পায় স্বপন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড