২শ’ গ্রাম গাঁজাসহ মাদকব্যবসায়ী মানিক আটক
- আপলোড তারিখঃ
০২-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গা ডিবি পুলিশের অভিযানে আলমডাঙ্গার পাইকপাড়া থেকে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) মাদক বিরোধী অভিযানে আলমডাঙ্গা পাইকপাড়া থেকে মাদক ব্যবসায়ী মানিক (৪২) কে আটক করা হয়েছে। সে ওই এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে। জেলা গোয়েন্দা সংস্থা সূত্রে জানায়, গতকাল বুধবার রাত ৯টার দিকে মাদক বিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মানিক প্রকাশ্যে গাঁজা বিক্রি করছে। এ সময় তাকে ধরতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চুয়াডাঙ্গা ডিবি’র এসআই মুহিদ হাসান ও আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। আটক মানিকের দেহ তল্লাশী করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।
কমেন্ট বক্স