রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আকুন্দবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে বিএনপি নেতা শরীফুজ্জামান

ফুটবল খেলা সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে
  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২৫ ইং
আকুন্দবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে বিএনপি নেতা শরীফুজ্জামান

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়িয়ায় ৫ম স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আকুন্দবাড়ীয়া স্বপ্নপূরণ ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের সভাপতি লিয়াকত আলী লাল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলা মানুষের মন ও দেহকে সুস্থ রাখে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট শুধু বিনোদনের নয়, বরং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। আমি আশা করি, স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্ট আগামী দিনে এই অঞ্চলের তরুণদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে। এখান থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড়রা বেরিয়ে আসবে, যারা একদিন জাতীয় পর্যায়েও সুনাম বয়ে আনবে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং প্রতিটি খেলোয়াড়কে আমি আহ্বান জানাই, তারা যেন খেলাকে ভালোবাসে এবং খেলাধুলার মধ্যদিয়েই নিজেদের জীবনকে সুন্দর ও গৌরবান্বিত করে তোলে।’


অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় চুয়াডাঙ্গা জেলার কৃতী সন্তান মাহমুদুল হাসান লিটন, চুয়াডাঙ্গায় সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক রোকোনুজ্জামান রোকনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান মিজান, সহসভাপতি জাহিদ হাসান টিপু, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, সদর উপজেলা ওলামা দলের সদস্যসচিব শরীফুজ্জামান সুমন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মাসুদ রানা আপেল, সদস্যসচিব ইউসুফ আলীসহ ফুটবল টুর্নামেন্টের কর্মকর্তাবৃন্দ। খেলায় নওগাঁ জেলা ফুটবল একাদশ বনাম মেহেরপুর জেলার গাংনী উপজেলা একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। এতে গাংনী একাদশ ১-০ গোলে জয়লাভ করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত