বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে আটক চার বাংলাদেশি নাগরিককে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বুধবার বিকেলে তাদের হস্তান্তর করে বিএসএফ। জানা গেছে, ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপি কমান্ডারকে অবগত করেন যে, অবৈধভাবে ভারতে বসবাসরত চারজন বাংলাদেশি নাগরিককে তারা আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে।


বিএসএফ কর্তৃপক্ষ আটককৃত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য (নাম, ঠিকানা ও মোবাইল নম্বর) বিজিবির কাছে প্রেরণ করে এবং ফেরত নেওয়ার অনুরোধ জানায়। পরে বিজিবি কর্তৃক পরিচয় নিশ্চিতের পর বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময়) সীমান্ত পিলার ৬০/২৯-আরের নিকট শূন্য লাইনে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তর শেষে সাধারণ ডায়েরি (জিডি) মাধ্যমে মহেশপুর থানায় তাকে হস্তান্তর করে বিজিবি।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা