সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভিডিও’র মেয়েটি আমার স্ত্রী : অশ্লীল প্রচারকারীদের বিরুদ্ধে পর্ণোগ্রাফী আইনে মামলা

  • আপলোড তারিখঃ ০১-১১-২০১৭ ইং
ভিডিও’র মেয়েটি আমার স্ত্রী : অশ্লীল প্রচারকারীদের বিরুদ্ধে পর্ণোগ্রাফী আইনে মামলা
নানা নাটকীয়তার পর মুখ খুললেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাফিজুর রহমান মাফি নিজস্ব প্রতিবেদক: নানা নাটকীয়তার পর গতকাল সন্ধ্যায় নিজ কার্যালয়ে উপস্থিত স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি। তিনি বলেন `ভিডিও’র মেয়েটি আর কেউ নয়, আমার স্ত্রী। ইসলামি শরীয়াহ মোতাবেক এ বছরের ২৮ সেপ্টেম্বরই আমরা বিয়ে করেছি। একদিকে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব; অপরদিকে পরিবারের অ-মত থাকায় তা প্রকাশ করতে পারিনি। এরমধ্যে গত ১৫ অক্টোবর অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে আমার একটি বিশ্বস্ত সূত্রের কাছে আমার স্ত্রীর সাথে থাকা অবস্থায় কিছু খোলামেলা দৃশ্য ধারণ করে তা পাঠিয়ে আমাকে যোগাযোগ করতে বলা হয়। এরপর আমি যোগাযোগ না করায় কিছুদিন পর ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছেড়ে দেওয়া হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়লে আমাকে কেন্দ্রীয় ছাত্রলীগ কতৃক বহিস্কার আদেশ প্রেরণ করা হয়। কেন্দ্রীয় নেতাদের সিন্ধান্ত মেনে নিয়ে ইতিমধ্যে আমি ছাত্রলীগের সকল কর্মকান্ড থেকে অব্যহতি নিয়েছি।` মাফিজুর রহমান মাফি আরো জানান, আমি আমার স্ত্রীর সাথে থাকা অবস্থায় তা কৌশলে ভিডিও ধারণ করে যারা অপপ্রচার চালিয়েছে তাদের ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০-১২ জনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় পর্ণোগ্রাফী আইনে একটি মামলা দায়ের করেছি। মামলা নম্বর-০১, তারিখ-৩১/১০/১৭ ইং। মামলাটি আরো আগে করতে চেয়েছিলাম কিন্তু ওসি সাহেব ছুটিতে থাকায় তা করতে দেরী হলো। তিনি জানান, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পঞ্চ-বার্ষিক নির্বাচনে আমি প্রচার সম্পাদক পদপ্রার্থী হিসেবে মোবাইল প্রতীক নিয়ে নির্বাচন করছি। কিন্তু এ ঘটনার পর থেকে একটি মহল প্রচার করছে ‘আমি নির্বাচন করছি না; সরে দাড়িয়েছে, যা ঠিক নয়; আমি নির্বাচন করছি এবং আমার প্রচার প্রচারণা অব্যহত রয়েছে’। নিকাহনামা পর্যবেক্ষণ করে জানা যায়, ইসলামি শরীয়াহ মোতাবেক গত ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ইং তারিখে যশোর অভয়নগরের একটি কাজী অফিস থেকে চুয়াডাঙ্গা মল্লিকপাড়ার মৃত আনিসুর রহমানের পুত্র মাফিজুর রহমান মাফির সাথে পৌর শহরের বাগানপাড়ার মৃত মুন্সী এ.কে শাহিনুজ্জামানের কন্যা সামিহা তাসনিমের ১ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ সম্পন্ন করা হয়েছে; বিবাহ রেজিঃ করা হয়েছে গত ২৫ অক্টোবর।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড