বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

‘গণতন্ত্রের আলোকবর্তিকার’ জন্মদিনে দোয়া ও প্রতিজ্ঞা
  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে নানা আয়োজনের মধ্যদিয়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার পৃথক আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্মদিনে তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন দলটির নেতা-কর্মীরা।


চুয়াডাঙ্গা:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই দোয়া মাহফিল শুধু একটি জন্মদিন উদ্যাপন নয়, এটি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও মমতার প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক অদম্য সংগ্রামী নারী। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি দেশের জন্য, মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। মিথ্যা মামলা, জেল-জুলুম, অমানবিক আচরণ- কিছুই তাকে দমাতে পারেনি। আজ তিনি গুরুতর অসুস্থ, কিন্তু তাঁর মনোবল অটুট, তাঁর দেশপ্রেম অটুট।’


শরীফুজ্জামান বলেন, ‘আমরা সবাই জানি, তিনি গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, আছেন, থাকবেন। তাই আজকের এই মাহফিলে আমরা আল্লাহর কাছে একান্তভাবে দোয়া করছি- তিনি যেন দেশনেত্রীকে দ্রুত রোগমুক্ত করেন, সুস্থ ও দীর্ঘায়ু দান করেন। যাতে তিনি আবারো আমাদের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে পারেন। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, দেশনেত্রীর স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তাঁর আদর্শকে অনুসরণ করি এবং তাঁর নেতৃত্বে চলমান আন্দোলনকে বিজয়ে পৌঁছে দিই।’


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু।


জেলা জাসাস-এর সাধারণ সসম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউর করিম মুকুট, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ স ম আব্দুর রউফ, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সারোয়ার বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন প্রমুখ। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মো. মাহবুব আলম।



এদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ, মাসুদ রানা মুক্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন জোর্দ্দার, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল জিন্নাহ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হাসান, জেলা ছাত্রদলের সদস্য খালিদ খান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকুর আলী, জেলা ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম ইসলাম শান্ত, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক আ. লতিফ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন আলী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ লস্কর, সালাউদ্দিন সজল, জাহিদ হাসান, নেওয়াজ, চঞ্চল, জমির, শিমুল, সুমন, আকাশ, রায়হানসহ অসংখ্য নেতা-কর্মী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আব্দুল মান্নান। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খাঁন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন- তিনি গণতন্ত্রের আলোকবর্তিকা, যিনি দেশের মানুষের ভোটাধিকার ও স্বাধীনতা রক্ষায় জীবন বাজি রেখে লড়াই করে গেছেন। আজ যখন জাতি এক অন্ধকার অধ্যায়ে নিমজ্জিত, তখন দেশনেত্রীর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রদল রাজপথে থেকে জনগণের অধিকার ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ।’


সরোজগঞ্জ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিনে রোগমুক্তি কামনায় সরোজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া কাঙালি ভোজ সভা ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।



হাটবোয়ালিয়া:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ। আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তহিবুল হুদা তুহিন, ভাংবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি আজিবার রহমান কালু, সহসভাপতি জুরাল কসাই, প্রচার সম্পাদক বাবুল ভান্ডারী, সাংবাদিক সেলিম রেজা, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ। এসময় গরীব ও অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। অপর দিকে, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির একাংশ বুদো মিয়া বটতলা মোড়ে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন ও রোগমুক্ত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম ঝণ্টু, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক রাজা মিয়া, ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক ছণ্টু মিয়া, ৬ নম্বর ওয়ার্ড সাবেক মেম্বার খবির উদ্দিন প্রমুখ। এছাড়া রাতে হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটরিয়ামে ১৫ই আগস্ট নাজাত দিবস উপলক্ষে শহীদ বজলুল হুদার পরিবারের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়।



দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আছরের নামাজের পর উপজেলা মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মুফতি মাওলানা আশরাফুল আলম। দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতৃবৃন্দ ও এলাকাবাসী।



মেহেরপুর:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ‎শুক্রবার বিকেল পাঁচটার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
‎বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, কে.এম. খায়রুল বাশার, সাবেক পিপি অ্যাডভোকেট আবু সালে মোহাম্মদ নাসিম রোমানা আহম্মেদ এবং পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। দোয়া মাহফিল পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা।
‎এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু সালেহ নাসিম, মীর ফারুক, ওমর ফারুক লিটন, রেজাউল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিণ্টু, যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন তপু, জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব মনিরুল ইসলাম মনি, জেলা জাসাসের সদস্যসচিব বাকা বিল্লাহ, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ‎পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিরুল ইসলাম। পরিচালনায় ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মশিউর রহমান।
মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাইয়ানুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সহসভাপতি রেজাউল করিম, উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, এবং মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বেই দেশে গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



গাংনী:
মেহেরপুরের গাংনীতে মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাংনী উপজেলা ও পৌর বিএনপির (আমজাদ গ্রুপ) আয়োজনে বিএনপি নেতা আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন।  অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দীন। 


রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, জীবনের সকল হুমকি ভয়ভীতিকে উপেক্ষা করে, তার সামনে তার সন্তানকে পঙ্গু করা সত্ত্বেও আপনাদের ওপর ভরসা রেখে দেশ ছেড়ে পালিয়ে যাননি বা কোন অন্যায় সুবিধা গ্রহণ করেননি। তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল তবুও তিনি মাথা নত করেননি। তিনি বলেন, আন্দোলন সংগ্রাম এখনও শেষ হয়ে যায়নি। আগামীতে যেকোনো ত্যাগ স্বীকার করে আন্দোলন সংগ্রাম করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ