চুয়াডাঙ্গায় বেড়েছে কুকুরের উতপাত : একই দিনে শিশুসহ ৪জনকে কামড়
- আপলোড তারিখঃ
০১-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দর্শানা রামনাগর গ্রামের কুকুরের কামড়ে নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। তার মধ্যে হাওয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধাকে রক্তাক্ত জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা দর্শনার রামনাগর গ্রামের স্কুলপাড়ার মৃত সবুত উল্লাহ সরকারের স্ত্রী হাওয়া খাতুন (৬০) ও একই এলাকার মদন বাবুর ছেলে রাবন (০৯) ও অজ্ঞাত দু’জন গতকাল দুপুরের একটি পুকুরে গোছল করতে যায়। গোসল শেষে ফেরার পথে কয়েকটি কুকুর তাদেরকে কামড়ায়। এতে ৪জনই রক্তাক্ত জখম হয়। এর মধ্যে হাওয়া খাতুনের মুখে কামড় দিয়ে মাংস তুলে নেয় কুকুর। তার মুখে পাঁচটি সেলাই দেয়া হয়েছে। বাকিরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কমেন্ট বক্স