বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তুলতে অংশীদারিত্বের ওপর জোর
  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’। গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে দিবসটি পালন করা হয়।


চুয়াডাঙ্গা:
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদ, চুয়াডাঙ্গা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর নাজমুল কবীর, অধিদপ্তরের প্রশিক্ষক শাহজামালসহ প্রশিক্ষণার্থীরা। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার যুব ভবন চত্বরে বৃক্ষরোপণ ও যুব ভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
র‌্যালি শেষে যুব ভবনের হলরুমে শুরু হয় আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র বিতরণ ও শপথ গ্রহণ। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল হোসেন, চুয়াডাঙ্গা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর নাজমুল কবী ও ছাত্র প্রতিনিধি সাজিবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধিদপ্তরের প্রশিক্ষক শাহজামাল। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবকরা বাংলাদেশের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি। শিক্ষা, শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হয়ে সঠিকভাবে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ট্রেনিং নিয়ে এগিয়ে যেতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে কঠোর পরিশ্রম করে নিজেকে উদ্যোক্তা হিসেবে দাঁড় করাতে হবে। মনে রাখবেন, আপনারা যদি দায়িত্বশীল হোন, তবে এই দেশ একদিন বিশ্বের উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছে যাবে। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস কেবল উদ্যাপনের দিন নয়, এটি আমাদের দায়িত্বের স্মারক। এই দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে যুবসমাজকে মানবিকতা, শান্তি ও স্থায়িত্বশীল উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের যুব সমাজকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে আধুনিক শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও উদ্যোক্তা মানসিকতা অর্জন করতে হবে।


এদিকে, ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। আর এই দিবসটি পালনে নানাবিধ কর্মসূচি হাতে নেয় ‘আত্মবিশ^াস’। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত জবপড়াবৎু ধহফ অফাধহপবসবহঃ ড়ভ ওহভড়ৎসধষ ঝবপঃড়ৎ ঊসঢ়ষড়ুসবহঃ (জঅওঝঊ) প্রকল্পের আওতায় দিবসটি পালনে কর্মসূচি হাতে নেয় সংস্থাটি। দিনের শুরুতেই শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে এক বিশাল র‌্যালি বের হয় এবং তা জাফরপুর মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে।  র‌্যালিতে আত্মবিশ^াস এনজিও’র অধীনে বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেছে বা করছে, এমন দুই শতাধিক যুবক অংশগ্রহণ করেন। এসময় তাদের মাথায় ক্যাপ ও হাতে নানা রঙের ফেস্টুন দেখা যায়। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ফিরোজ আহমেদ, ডেপুটি কো-অর্ডিনেটর নাজমুল ফারুক, প্রশিক্ষক শাহ জামাল, সহকারী প্রশিক্ষক বেলাল হোসেন, আত্মবিশ^াস এনজিও’র পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দার, প্রজেক্ট কো-অর্ডিনেটর নাজমুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।



আলমডাঙ্গা:
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে আলমডাঙ্গায় উদ্‌যাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিবসটির কার্যক্রম উদ্বোধন করেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান। উদ্বোধন শেষে জেলার বিভিন্ন যুব সংগঠনের সংগঠকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের চত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ, সনদ বিতরণ এবং সফল যুব সংগঠকদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার, প্রাণিসম্পদ অফিসার ডা. এস এম মাহমুদুল হক, ওসি (তদন্ত) আজগার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন।  রিসোর্স ইনস্ট্রাকটর জামাল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন সরকারি কলেজের সহকারী অধ্যাপক মহিতুর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক খন্দকার শাহ আলম মণ্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরাফাত রহমান, দেশ সেবা যুবসংঘের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সফল আত্মকর্মী নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা ও সফল যুব সংগঠক আসাদুজ্জামান লিমনকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সভায় ৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ১২ লাখ টাকার  যুব ঋণের চেক বিতরণ করা হয়।‎



‎মেহেরপুর:
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।‎ মেহেরপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হামিদুর রহমান, সহকারী পরিচালক এস এম উবায়দুল বাশার, পুলিশ পরিদর্শক বজলুর রশিদ, আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও যুব প্রতিনিধিরা। ‎র‌্যালির আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম।


মুজিবনগর:
মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা জাফর ইকবাল সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিবউদ্দীন , উপজেলা সমাজসেবা অফিসার মাহামুদুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম, মুজিবনগর থানার এসআই কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ২২ জন যুব-যুবতীর মাঝে ১৯ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া যুব সংগঠন নিবন্ধন সনদ বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ