সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৭ মার্চের ভাষণ জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে

  • আপলোড তারিখঃ ০১-১১-২০১৭ ইং
৭ মার্চের ভাষণ জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে
সমীকরণ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। এটি কোন সাধারণ ভাষণ ছিল না। এর মাঝে শুধু বাঙালির নয়, সমগ্র বিশ্বের শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা উঠে এসেছে। জাতির পিতার এ ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা ও মানুষের প্রতি তাঁর গভীর মমত্ববোধেরই স্বীকৃতি দিয়েছে সংস্থাটি। আর এটি বাংলাদেশের সকলের জন্য খুবই আনন্দের ও গৌরবের খবর। গতকাল সোমবার ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় দেশের সংস্কৃতি অঙ্গণের বিশিষ্টজনেরা এভাবেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেন, এটি আমাদের সকলের এবং বাংলাদেশের জন্য খুবই আনন্দের ও গৌরবের কথা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সেদিন জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিল বলেই এর সুফল আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ইউনেস্কোর এ স্বীকৃতি বাংলাদেশের ও বাংলাদেশের মানুষের জন্য এক অসাধারণ অর্জন। এ অর্জনের পেছনে বাংলা একাডেমির ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলা একাডেমিই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বই আকারে প্রকাশ করে ইউনেস্কোসহ বিশ্বের বিভিন্ন দেশে এবং বাংলাদেশে অবস্থিত বিদেশী হাইকমিশন ও দূতাবাসসমূহে প্রেরণ করেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড