সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজা ব্যবসায়ী রফিক ও সোহেলের ৬ মাসের কারাদন্ড

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৭ ইং
গাঁজা ব্যবসায়ী রফিক ও সোহেলের ৬ মাসের কারাদন্ড
চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ে অভিযান চালিয়ে ৭ পুরিয়া গাঁজাসহ দু’মাদকসেবীকে আটক করে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃণাল কান্তি দে’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দৌলতদিয়াড় চুনুরীপাড়ার মৃত ফজলুল হকের ছেলে রফিক (৩০) কে ৪ পুরিয়া ও তালতলা স্কুলপাড়ার শরবত আলীর ছেলে সোহেল (২৮) কে ৩ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে আটক দু’জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১৯-১, ৭(ক) ধারায় ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। এ অভিযানে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সদর ইউএনও’র সিএ মো. জিন্নাত আলী।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড