সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বদরগঞ্জে তিন ফার্মেসী মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৭ ইং
চুয়াডাঙ্গার বদরগঞ্জে তিন ফার্মেসী মালিককে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার অপরাধে তিনটি ফার্মেসিকে জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এ অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে তিনটি ফার্মেসীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারি পরিচালক সুচন্দন মন্ডল জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ বাজারের হক মেডিকেল হল, মেসার্স নাজমুল মেডিকেল হল ও মাস্টার ফার্মেসীতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তিনটি প্রতিষ্ঠান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিক্রয়ের জন্য নয় এমন ওষুধ জব্দ করা হয়। জব্দ করা ওষুধ ঘটনাস্থলে বিনস্ট করা হয়। অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গার মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর। তিনটি প্রতিষ্ঠানই জরিমানার টাকা অভিযান চলাকালেই পরিশোধ করে। অভিযান শেষে সরোজগঞ্জের একটি পাট কেনাবেচা কেন্দ্রে ওজন পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরে মাছ বিক্রেতাদের বাটখারায় সঠিক ওজন না থাকায় তা জব্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড