সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে মারামারি : জামাই-শ্বশুরসহ আহত ৫

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় পৃথক স্থানে মারামারি : জামাই-শ্বশুরসহ আহত ৫
আফজালুল হক: চুয়াডাঙ্গায় পৃথক স্থানে সংঘর্ষে ৫ জন আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সুমিরদিয়া আলামীন পাড়ায় জামাই-শ্বশুর আহত হয়েছেন। জানা গেছে, আলামীন পাড়ার ইউনুস আলীর ছেলে সুমন তার স্ত্রীর সাথে কোন বিষয়ে গন্ডগোল হয়। পরে সুমন শ্বশুরবাড়ি গিয়ে তার শ্বশুরের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এ সময় সুমনকে পিটিয়ে জখম করে। পরে সুমনও তার শ্বশুরকে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, চুয়াডাঙ্গা আরাম পাড়ায় শাপলা নামের এক মহিলাকে পিটিয়ে জখম করেছে তার স্বামী শান্তি মিয়া। জানা গেছে, গতকাল দুপুরে কোন এক বিষয়ে তার স্বামীর সাথে পারিবারিক ঝামেলা হলে তার স্বামী শান্তি লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, আলমডাঙ্গার বলেশ্বপুর গ্রামের খোকনের স্ত্রী শান্তনা খাতুন (২৭) ও চুয়াডাঙ্গা মুছাইনগর গ্রামের ফারুকের ছেলে সোহাগ মুন্সি (২৫) আহত অবস্থায় আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তবে কে বা কারা কি কারণে পিটিয়েছে তা জানা সম্ভব হয় নাই। তবে পারিবারিক ঝামেলা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড