রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের ছয় থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৫ ইং
ঝিনাইদহের ছয় থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন

তথ্যপ্রযুক্তির ব্যবহার করে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহ জেলার ৬টি থানায় একযোগে অনলাইন জিডি কার্যক্রম চালু করা হয়েছে। গত রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সদর থানায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মনজুর মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি শামসুজ্জোহা, ওসি জহুরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মনজুর মোর্শেদ বলেন, ‘এতদিন শুধু হারানো ও প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে অনলাইন জিডি করা গেলেও এখন থেকে সবধরনের জিডি বাসা থেকেই করা যাবে। এতে সময়, খরচ ও ভোগান্তি কমবে।’ জনগণ দ্রুত পুলিশি সেবা পাবে বলেও মন্তব্য করেন তিনি।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত