বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৩

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৩

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির কুসুমপুর বিওপি’র অভিযানে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাপাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। নায়েক মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন- মাদারীপুরের সোরাপুর গ্রামের মিয়া হাওলাদারের ছেলে শাহ আরম হাওলাদা (৪২), পিরোজপুরের পূর্বজলাবাড়ি গ্রামের সুখরঞ্জন মিস্তীর ছেলে সুব্রত মিস্তী (৪২) ও চট্টগ্রাম হরিশপুর গ্রামের তপন দাসের ছেলে ইমন দাস (১৮)। আটককৃদের গতকালই মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা