রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির হুমকির অডিও ভাইরাল

‘চোখে গুলি করে হত্যা করা হবে’
  • আপলোড তারিখঃ ১৮-০৭-২০২৫ ইং
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির হুমকির অডিও ভাইরাল

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের অস্ত্র ও লাঠি হাতে মিছিলের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করায় মো. শিমুল হোসেন নামের এক অনলাইন অ্যাক্টিভিস্টকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি সজিব হোসেন ম্যাসেঞ্জারে ফোন করে গত মঙ্গলবার দুপুরে এই হুমকি দেন। সজিব হোসেন শৈলকূপা উপজেলার কদমতলা গ্রামের আনজির হোসেনের ছেলে।


গত বুধবার রাতে ঝিনাইদহ সদর থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে মো. শিমুল হোসেন উল্লেখ করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তথ্য ও ভিডিও ধারণের দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে তিনি শহরের ২ নম্বর পানির ট্যাংকি পাড়ায় নিজের ‘শিমুল মিডিয়া’ ব্যবসাপ্রতিষ্ঠানে বসেছিলেন। এসময় নিষিদ্ধ সংগঠন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি সজিব হোসেন ফোন করে ভিডিও শেয়ার করার কৈফিয়ত তলব করেন।


জবাবে শিমুল বলেন, ‘এই ভিডিও সবাই তো শেয়ার করছে। আমি করলে দোষ কী?’ ছাত্রলীগ নেতা সজিব এসময় বলেন, ‘সবাই করুক তুই করবি ক্যা’। এক পর্যায়ে হুমকি দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি বলেন, ‘জুলাই তো আরও আসবে, সামনের জুলাই তুই কনে থাকবি? তুমার চোখে গুলি করে হত্যা করা হবে।’


নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির এ ধরনের একটি অডিও গত বুধবার ভাইরাল হলে জুলাই আন্দোলনে সক্রিয় ছাত্রনেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার মধ্যরাতে শিমুল হোসেন ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেছেন, যার জিডি নম্বর ১০৩৭। উল্লেখ্য, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী এলমা খাতুনের স্বামী হচ্ছেন অনলাইন অ্যাক্টিভিস্ট শিমুল হোসেন।


এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গতকাল বৃহস্পতিবার বিকেলে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত করছে। ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমারকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত