রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল

চুরি গেল ফ্যান ও টিউবওয়েলের মাথা
  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২৫ ইং
নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল ছবির ক্যাপশন: দত্তনগর এস এম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়

ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর এস এম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়ে রাতে চুরির ঘটনা ঘটেছে। স্কুলের দুটি শ্রেণিকক্ষের তালা ভেঙে চোরেরা চারটি সিলিং ফ্যান ও একটি টিউবওয়েলের মাথা চুরি করে নিয়ে গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে স্কুলে কোনো নৈশপ্রহরী নেই। ফলে স্কুল চত্বর রাতে একেবারে অনিরাপদ হয়ে পড়েছে। সেই সুযোগে দুর্বৃত্তরা এই চুরির ঘটনা ঘটিয়েছে।


বিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার শিক্ষক ও কর্মচারীরা প্রতিদিনের মতো শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে বাড়ি ফেরেন। এরপর দুইদিন ছুটি শেষে রোববার সকালে এসে দেখা যায়, অষ্টম ও দশম শ্রেণিকক্ষের তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখা যায়, সিলিং ফ্যান খুলে নেওয়া হয়েছে এবং টিউবওয়েলের মাথা নেই।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, ‘স্কুলে কোনো নিরাপত্তাকর্মী নেই। আমরা ক্লাস শেষে তালা লাগিয়ে চলে যাই। রাতে কেউ সুযোগ নিয়েই এ ঘটনা ঘটিয়েছে।’ এদিকে, চুরির ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, নৈশপ্রহরী না থাকায় আগে থেকেই স্কুলের মালামাল নিয়ে যাওয়ার ভয় ছিল। এবার সেটাই ঘটল।


স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘স্কুলে পাহারার ব্যবস্থা না থাকা একেবারেই অবহেলা। শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধা হুমকির মুখে। দ্রুত নিরাপত্তার ব্যবস্থা না হলে আরও বড় ক্ষতি হতে পারে।’ এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত