রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ উজির আলী স্কুলের সভাপতি কামরুজ্জামান লিটনকে সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২৫ ইং
ঝিনাইদহ উজির আলী স্কুলের সভাপতি কামরুজ্জামান লিটনকে সংবর্ধনা

ঝিনাইদহ উজির আলী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান লিটনকে সংবর্ধনা দিয়েছেন ১৯৮৮, ১৯৮৯ ও ১৯৯০ সালের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাহিদা আক্তার। সভাপতিত্ব করেন ১৯৮৯ সালের প্রাক্তন ছাত্র মাহফুজুর রহমান ইপিআর।


প্রাক্তন ছাত্র স্বপন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ধর্ম শিক্ষক শরিফুল ইসলাম, ৮৮ সালের প্রাক্তন ছাত্র দেবদাস মজুমদার, শিলু, সলক, রোকনুজ্জামান রোকন, মন্নু, আনিসুর রহমান, মাসুদ, সানি, আ. মান্নান, নজরুল, আব্দুল্লাহ, সবুজ, শমশের, মোবাশ্বের, শাহিন ও লাভলু। এছাড়াও ২০২৫ সালে গোল্ডেন প্লাস পাওয়ায় ছাত্র আবির, মেহেদি হাসান আপন ও মুসফিকুর রহিমকেও সংবর্ধনা দেওয়া হয়। সভাপতি কামরুজ্জামান লিটন বলেন, ‘স্কুলের বিদ্যমান সমস্যাগুলো একে একে সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করা যায় দ্রুত সমেয়র মধ্যে সমস্যগুলো কাটিয়ে উঠা সম্ভব হবে।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত