সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইজিবাইক উল্টে শিশুসহ আহত-৪

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০১৭ ইং
ইজিবাইক উল্টে শিশুসহ আহত-৪
চুয়াডাঙ্গা রেল বাজারে রাস্তা পারাপারের সময় বিপত্তি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের রেল বাজারে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় দুই শিশুসহ ৪জন গুরুতর আহত হয়েছে। এসময় আচমকা ধাক্কা দেওয়া ইজিবাইকটি উল্টে অটোতে থাকা দুইজন যাত্রীও রক্তাক্ত জখম হয়। গতকাল রবিবার বিকাল ৩টার রেল বাজার আলিয়া মাদ্রাসার নিকট এ দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত দুই শিশু হলো পৌর এলাকার ফার্মপাড়ার মোস্তফার মেয়ে সুমাইয়া খাতুন (৪) ও একই এলাকার উজ্জলের মেয়ে মিম (৮)। এছাড়া অটোতে থাকা আহত দুইজন হলো  চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত আব্দুল করিমের ছেলে দুলাল (৫৫) ও তার স্ত্রী কহরবানু (৪৫)। আহতরা আব্দুল করিম জানান, আমরা অটোতে যাচ্ছিলাম হঠাৎ দুইটি শিশু রাস্তা পার হতে গেলে, ইজিবাইক চালক তাদের বাঁচাতে দ্রুত কড়া ব্রেক করে। এসময় অটোটি উল্টে যায় এবং আমরা স্বামী-স্ত্রী জখম হয়। তবে, চালককে ধন্যবাদ শিশু দুটিতে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য। এদিকে আহতরা সবাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন ছিলো। তবে, শিশু দুইটি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরেছে। কিন্তু কেউ অটোচালককে দোষ দেননি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড