বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২৫ ইং
হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার পার্বতীপুর বাজার সংলগ্ন বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শাহারা ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সময় টিনের বেড়ার ওপর ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। এতে টিনে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশত টিনে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাবা রফিকুল মেয়ে শাহারাকে উদ্ধার করতে গেলে তিনিও আহত হন। পরে স্থানীয়রা বাবা-মেয়েকে দ্রুত হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক শিশু শাহারাকে মৃত ঘোষণা করেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা