চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি-২০২৫ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিফুল ইসলাম পিটু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আরেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহ-সভাপতি শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীনসহ সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের নেত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সফিকুল ইসলাম পিটু বলেন, ‘মহিলা দলের সকল নেতাকর্মী নিজে সদস্য ফরম পূরণ করবেন এবং দলের কর্মী-সমর্থকদের ফরম পূরণে উদ্বুদ্ধ করবেন। আমাদের লক্ষ্য হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গাকে একটি ‘মডেল জেলা’ হিসেবে গড়ে তোলা।’ তিনি আরও বলেন, জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের তত্ত্বাবধানে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই ঐতিহাসিক রূপান্তর সম্ভব হবে ইনশাআল্লাহ।
অন্যদিকে, একই দিন বিকেল ৫টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ফার্মপাড়া কদমতলা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দলের সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজে ফরম পূরণ করে সদস্য নবায়ন করেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশানুর রহমান মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর বিএনপির সহ-সভাপতি বদর উদ্দিন বাদল, ক্রীড়া সম্পাদক রায়হানুল ইসলাম রায়হান, পৌর বিএনপি নেতা ইখলাছুর রহমান ইখলাস, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শরীফ উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল ইসলাম রাজা, শ্রমিক দল নেতা মঞ্জুর আলী মঞ্জু, পৌর মৎস্যজীবী দলের নেতা খলিলসহ ওয়ার্ড বিএনপি, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে, আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ ফরম বিতরণ শুরু হয়েছে। গতকাল বিকেল ৫টায় আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে নেতা-কর্মীদের মাঝে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী মাফুজা ইয়াসমিন জলি, যুগ্ম সাধারণ সম্পাদিকা রেক্সোনা খাতুন, ৮ নম্বর বিএনপি সভাপতি হাসেম আলী, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সুইট আলী, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাবেক ইউপি সদস্য খোকন আলী, আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, আবুজার, শাহিন, মিলন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন