সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সোলায়মানের লাশ আজ দেশে আসছে

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০১৭ ইং
সোলায়মানের লাশ আজ দেশে আসছে
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নিহত আলমডাঙ্গার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার টার্মিনালপাড়ার সোলায়মান হোসেন নামের মধ্যবয়সি এক যুবক ডাকাতের গুলিতে নিহত হয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার আমটাটার স্ট্যানকেফ নামক স্থানে ব্যবসা করতেন। গত পরশু আফ্রিকার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার সময় গেটের সামনে অজ্ঞাত দুর্বৃত্ত্বরা তার মাথায় ও বুকে পর পর ৫টি গুলি করে হত্যা করে। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। সোলায়মানের লাশ আজ আফ্রিকা থেকে বাংলদেশে আসবে এবং আজই জানাজা শেষে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ইশেলমারি গ্রামের হাজী মৃত কিতাব মন্ডলের ছেলে সোলায়মান হোসেন (৫৬) বেশ কয়েক বছর ধরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা টার্মিনালপাড়ায় বাড়ি করে বসবাস করছিলেন। সেখানেই তার পরিবার বসবাস করে আসছে। প্রায় ১৪ বছর আগে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। বর্তমানে দক্ষিণ আফ্রিকার আমটাটার স্ট্যানকেফ নামক শহরে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। অন্যান্য দিনের মত গত ১৯ অক্টোবর আফ্রিকার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। বাসার গেটের সামনে উপস্থিত হলে পূর্ব থেকে ওত পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার মাথায় ২টি ও বুকে ৩টি গুলি লাগে। সে সময় তার জামাই মনিরুজ্জামান কাজল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জামাইয়ের সামনে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত সোলায়মান হোসেন ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। নিহতের ছেলে আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী শিহাব উদ্দীন জানিয়েছেন, ২০১৫ সালে একইভাবে নিহত সোলায়মান হোসেনের ভায়রা আলমডাঙ্গা এক্সচেঞ্জপাড়ার আরিফ হোসেনকে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসিরা গুলি করে হত্যা করেছিল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড