ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দালালকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এই আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম সাগর। দণ্ডপ্রাপ্তরা হলেন- সুজন দাস (ষাটবাড়িয়া), শান্ত ইসলাম (পবহাটি), মেহেদী হাসান (গোবিন্দপুর), আরাফাত (ভুটিয়ারগাতি), রেজোয়ান (আরপাড়া), মাহবুব রহমান (মধুপুর), এবং সোহাগ হোসেন (হাটফাজিলপুর, শৈলকুপা)।
ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। তারা হাসপাতালে অবস্থান করে রোগীদের বিভ্রান্ত করে অন্যত্র পাঠাতো, যা রোগীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তিনি আরও জানান, হাসপাতালের কিছু স্টাফের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ অফিস