রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

ফ্যান্টাসি চুয়াডাঙ্গাসহ ৫ হোটেলে জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০২৫ ইং
ফ্যান্টাসি চুয়াডাঙ্গাসহ ৫ হোটেলে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, বাসি ও পচা খাদ্য বিক্রির দায়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনার ৫টি হোটেল ও রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান। অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, দামুড়হুদা ও দর্শনা থানার পুলিশ সদস্যরা।


    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার ‘ফ্যান্টাসি চুয়াডাঙ্গা’ নামক পার্ক হোটেল ও রেস্টুরেন্ট, উপজেলা পরিষদের সামনের হোটেল, দামুড়হুদা বাসস্ট্যান্ডের মাসুদ হোটেল, আব্দুল মুমিনের হোটেল এবং দর্শনার আল্লাহর দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছিল-এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, বাসি ও পচা খাদ্য বিক্রির দায়ে ‘ফ্যান্টাসি চুয়াডাঙ্গা’কে ১০ হাজার টাকা, দর্শনার আল্লাহর দান হোটেলকে ১০ হাজার, মাসুদ হোটেলকে ৭ হাজার, আব্দুল মুমিনের হোটেলকে ৩ হাজার এবং রিপন হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


    অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান বলেন, ‘অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন, বাসি ও পচা খাবার বিক্রি করায় এসব হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।’ তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়েছে। হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত