ঝিনাইদহ জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের (কনস্টেবল) প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার ঝিনাইদহ পুলিশ লাইনসে পাঁচ দিন মেয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবহারিক প্রশিক্ষণ পর্বে সেবা প্রত্যাশী ও জনসাধারণের সাথে পেশাগত আচরণ, আত্মনিয়ন্ত্রণ, কায়িক প্রশিক্ষণ, আইন ও বিধি-বিধান, অস্ত্রচালনা, মানবাধিকার, জনসেবামূলক আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, নবনিযুক্ত টিআরসি সদস্যরা পুলিশের শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও পেশাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে একজন আদর্শ পুলিশ সদস্যে হিসেবে গড়ে উঠবে। ব্যবহারিক প্রশিক্ষণ সে লক্ষ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের সেবা করার আহ্বান জানান।
ঝিনাইদহ অফিস