রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকূপায় সেনা অভিযানে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২৫ ইং
শৈলকূপায় সেনা অভিযানে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ঝিনাইদহের শৈলকূপায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য পলাশ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার শৈলকূপার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পলাশ ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে। এসময় তার কাছ থেকে একনলা রাইফেল, শক দেওয়া মেশিন ও রামদা উদ্ধার করা হয়েছে।
সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনীর একটি টিম সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রামে অভিযান চালায়। অভিযানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পলাশের বাড়ি থেকে একটি একনলা রাইফেল, ইলেকট্রনিক শকিং মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, সেনা সদস্যরা পলাশ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত