রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২৫ ইং
গাংনীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাসীরুল আজিজ (হাসান)।


অভিযোগে বলা হয়েছে, আসমা তারা ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ বেআইনিভাবে পরিচালনা করছেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেনাল কোডের ৩২৩/৩২৭/৩০৭/৩৫৫/৩৭৯/৪২৭/৫০৬ ধারায় মামলা বিচারাধীন রয়েছে (মামলা নং: সি.আর-৪২৫/২০২২ (গাংনী)। এছাড়াও চলতি বছরের ২৫ জুন তারিখে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ভিজিএফ-এর চাল আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা দায়ের হয়েছে, যার মামলা নম্বর ৪৬৩/২৫।


অভিযোগে আরও বলা হয়েছে, কয়েক মাস পূর্বে টেপুখালী মাঠসংলগ্ন হিজলবাড়ীয়া-সাহারবাটি সড়কে কালবৈশাখি ঝড়ে উপড়ে পড়া চারটি সরকারি গাছ তিনি বেআইনিভাবে বিক্রি করে সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছেন। অভিযোগে বলা হয়েছে, স্থানীয়ভাবে বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বরং তার নিয়োজিত লাঠিয়াল বাহিনী দিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও পরিষদ পরিচালনা করে থাকেন।


অভিযোগকারী আরও বলেন, ‘সাধারণ মানুষ কিংবা ইউপি সদস্যরা কোনো প্রশ্ন তুললে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পূর্বে তার নির্দেশে দুইজন ইউপি সদস্যকে মারধর করে গুরুতর আহত করে পঙ্গু করা হয়। এসব ঘটনার বিরুদ্ধে একাধিকবার ইউএনও এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’


এ বিষয়ে জানতে প্যানেল চেয়ারম্যান আসমা তারার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত