রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে চুয়াডাঙ্গার পৃথক স্থানে জামায়াতের দোয়া

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২৫ ইং
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে চুয়াডাঙ্গার পৃথক স্থানে জামায়াতের দোয়া

চুয়াডাঙ্গার পৃথক স্থানে জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও জীবননগরে উপজেলা জামায়াতের উদ্যোগে পৃথক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় সদর থানাধীন মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামের মসজিদে ১লা জুলাই শহিদদের স্মরণে ও আহতদের সুস্থতায় দোয়া মাহফিল করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান,  চুয়াডাঙ্গা সদর উপজেলার আমির মাওলানা বিলাল হোসাইন, সেক্রেটারি  গোলাম রসুল, সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুল ইসলাম ও প্রচার সম্পাদক মাসুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন  মাখালডাঙ্গা ইউনিয়ন আমির মাওলানা মহসিন আলী, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান ও মুন্সী মুজিবুর রহমান প্রমুখ।

অন্যদিকে, আলমডাঙ্গা পৌর জামায়াতের অফিসে আলমডাঙ্গা পৌর আমির মাহের আলীর সভাপতিত্বে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আলমডাঙ্গা পৌর শাখার তদারককারী আলতাফ হোসাইন।


তিনি বলেন, ‘আমি মহান আল্লাহ তায়ালার কাছে জুলাই বিপ্লবের শহিদদের জন্য মাগফিরাত কামনা করছি। সেই সাথে শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও রাষ্ট্রীয়ভাবে দেশের অকুতোভয় বীর সেনাদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এছাড়া বক্তব্য দেন পৌর জামায়াতের আমির মাহের আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন ও প্রভাষক সাহিন শাহিদ। এসময় জামায়াত নেতা সাইফুললাহ হাসান, আসকার আলী, মাওলানা শফী উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আশরাফুল আলম, নিজাম উদ্দিন, সামসুল আরেফিন রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, জীবননগর উপজেলায় জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহিদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন ও যারা আজীবন পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন, তারা এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তারবিয়্যাত সম্পাদক জিয়াউল হক, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক আশাবুল হক মল্লিক, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল হোসেন, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আল আমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, জীবননগর পৌর জামায়াতের আমির মাওলানা ফিরোজ হোসেন এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম।




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত