সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাছ ধরার সময় সাঁকো থেকে পরে যুবক রক্তাক্ত জখম

  • আপলোড তারিখঃ ২১-১০-২০১৭ ইং
আলমডাঙ্গায় মাছ ধরার সময় সাঁকো থেকে পরে যুবক রক্তাক্ত জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নে বটিয়াপাড়ায় মাছ ধরার সময় সাকো থেকে পড়ে তানজিল (২০) নামের এক যুবক রক্তাক্ত জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়ার কাশেম বিশ্বাসের ছেলে তানজিল সন্ধ্যার আগে কামারগাড়ির একটি বিলে মাছ ধরতে যায়। এ সময় একটি সাকোর উপরে পা পিছলে পানিতে পড়ে গেলে পানিতে থাকা একটি পোতা বাঁশে মাথায় ভিতরে ঢুকে যায়। পরে তানজিলের সাথে থাকা এক বন্ধু স্থানীয়দেরকে খবর দিলে তারা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তানজিলের মাথায় ৫টি সেলায় দেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড