মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে প্লাস্টিক বস্তায় চাল বাজারজাত করায় জরিমানা

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৫ ইং
মহেশপুরে প্লাস্টিক বস্তায় চাল বাজারজাত করায় জরিমানা

ঝিনাইদহের মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করায় ‘মেসার্স হেলাল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অটো রাইচ প্রসেসিং মিলস’কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উপজেলার সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার।


তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু নিয়মনীতি উপেক্ষা করে প্রতিষ্ঠানটি প্লাস্টিক বস্তায় চাল বাজারজাত করছিল। এজন্য সতর্কতামূলকভাবে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা পাট কর্মকর্তা মিঠুন বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রুবেল খান, মহেশপুর থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি দল অংশ নেন। ইউএনও খাদিজা আক্তার বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে অনিয়মকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা