বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়া ও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এডিসি

দুই বিদ্যালয়ের মেধাবী ১৩ শিক্ষার্থী পেল বাইসাইকেল
  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়া ও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এডিসি

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া ও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শন ও শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা একটার দিকে সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ আজিজ। এসময় বিদ্যালয়ের ৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেন তারা। পরে তারা খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়েও যান এবং সেখানে আরও ৭ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজুর রহমান, সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতুরুজ্জামান মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহেদ মিয়া, বিএনপি নেতা মহিউদ্দিন, অ্যাড. পারভেজ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গুণীজনেরা।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ