রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৫ ইং
হরিণাকুণ্ডুতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হরিণাকুণ্ডু মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলানায়তনে এই কংগ্রেসের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়। 


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা ,জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বি এম তারিখ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর। 


উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোবিন্দ কুমার ষোষের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রোগ্রামের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জাল কুমার কুন্ডু, সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত