রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মহেশপুরে প্রতারকের খপ্পরে অভিজাত পরিবার

বাড়ি হারিয়ে পরবাস জীবন

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৫ ইং
বাড়ি হারিয়ে পরবাস জীবন

ঝিনাইদহের মহেশপুরে একটি অভিজাত পরিবার মহাপ্রতারকের খপ্পরে পড়ে ক্রমাগত হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঝিনাইদহ প্রেসক্লাবে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের ৮ নম্বর মৌজার আর এস ১০৭১ নম্বর খতিয়ানে ৫৩৫০ নম্বর দাগে ১২৫ শতক জমির মধ্যে ৪০ শতক জমির রের্কডীয় মালিক মো. শহিদুল ইসলামের জমির মধ্যে ৩৬৫০ কবলামুলে ২৮ শতক ক্রয় করেন একই গ্রামের মো. আব্দুল আলিম ও তার ভাই মো. সালাউদ্দিন। ওই জমির নামজারি ও জমাখারিজও করা হয়েছে যার খতিয়ান নং-১৫৭৮। ক্রয়কৃত জমির অবস্থান সরকারি  ১নং খতিয়ানের ৫৩৪৯ নং দাগে ২০ শতক রাস্তা সংলগ্ন উত্তর দক্ষিণ লম্বা।


কিন্তু একই গ্রামের আব্দুস সোবাহান নামে এক ব্যক্তি আব্দুল আলীমদের জমির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না থাকার পরও তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে হয়রানি করছেন।


লিখিত বক্তব্যে আব্দুল আলিম উল্লেখ করেন, প্রতারক ও ঠকবাজ সোবহান নিজের ৮৫ শতক ছাড়াও তার ভাই শহিদুলের অবশিষ্ট ১২ শতক জমি জোর করে দখল করে নিয়েছেন। শুধু তাই নয়, সোবাহান আব্দুল আলীমদের ২৮ শতক জমির উপর পাকা প্রাচীর তুলে রাস্তা বন্ধ করে দিয়েছে। এদিকে গ্রামবাসী জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশের মাধ্যমে নালিশি জমির পূর্বপাশের পরিবর্তে সরকারি রাস্তা সংলগ্ন- উত্তর দক্ষিণ লম্বা ২৮ শতক জমি বুঝিয়ে দেয়। সে মোতাবেক তারা তাদের জমির উপর টিনের একটি ছাপরা ঘর নির্মাণ করেন।


কিন্তু গ্রাম সালিশ না মেনে গত ২৭ মে সোবহান তার লোকজন দিয়ে চিনের আব্দুল আলিমের ছাপরা ঘরটি ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেন। এঘটনায় আব্দুল আলিম বাদি হয়ে মহেশপুর আদালতে প্রতিকার চেয়ে সোবহানের বিরুদ্ধে সি আর ১৫৯/২৫ নং মামলা করেন। ওই মামলায় জামিন নিতে গেলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। গত ৪ জুন সোবহানের আইনজীবী রবিউল ইসলাম-২ নিজে আপস করার দায়িত্ব নিয়ে তাকে জামিন করেন।


গত ১০ জুন সোবহানের আইনজীবী ও মহেশপুর চৌকি আদালতের দুইজন এপিপি ঘটনাস্থলে যান এবং লোকজনের কাছ থেকে শুনে ও কাগজপত্র দেখে আব্দুল আলিমের জমি বুঝিয়ে দিতে বলেন। কিন্তু সোবহান তাদের কথা অমান্য করেন। এরপর প্রতারক সোবহান মিথ্যার আশ্রয় নিয়ে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে আব্দুল আলীমের ছোট ভাই গোপালগঞ্জ জেলার সহকারী জজ মো. সালাউদ্দিনের নাম জড়িয়ে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশনে সহায়তা করেন।


লিখিত বক্তব্যে আব্দুল আলিম উল্লেখ করেন, তাদের কেনা জমিতে বাড়ি কারার আশায় পৈত্রিক ভিটা বিক্রয় করে দিয়ে এই ২৮ শতক জমি ক্রয় করেন। কিন্তু প্রতারক ও মিথ্যাবাদী সোবহানের বাধায় বাড়ি করতে না পেরে অন্যনের জমিতে বসবাস করছেন।


আব্দুল আলিম জানান, গত ২৩ জুন ঝিনাইদহ প্রেসক্লাবে তাদের বিরুদ্ধে যে মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়েছে তার কোন ভিত্তি নেই। তাদের পরিবারকে মানহানী করার জন্য উদ্দেশ্য প্রণোদিত কুরুচিপূর্ণ যে তথ্য সরবরাহ করা হয়েছে তার তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত