রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীদের কর্মবিরতি

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৫ ইং
ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীদের কর্মবিরতি

চাকরি স্থায়ীকরণ, বয়সসীমা শিথিলসহ ৪ দফা দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ৩য় দিনের কর্মসূচি হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয় লাইন সহকারীরা। সে সময় আন্দোলকারীরা তাদের দাবি সম্বলিত নানা দাবি তুলে স্লোগান দেন। এই কর্মসূচিতে লাইন সহকারী ইমামুল হক রকি, রিপন হোসেন, শাহীন আলম, শাকিল আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য দেন।

এসময় বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ অফিসে কাজ করলেও তারা বেতন-ভাতা পান না। আমাদের দিয়ে কাজ করানোর পরও কর্তৃপক্ষ চাকরি স্থায়ী করছেন না। বক্তারা, চলমান নিয়োগ সংশোধন ও লাইন সাহায্যকারী (গ্যাটিস) শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল, বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকরি স্থায়ী ও মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারের সদস্যের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদানের দাবি জানান। 

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে গেলেও আজও তার পূরণ হয়নি। বর্তমানে আমরা নতুন কর্মসূচি হাতে নেওয়ার পর একটি মহল আমাদেরকে নানাভাবে হেনস্তা করছে। এমনি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে দেশের কয়েকটি স্থানে। দ্রুত এসব বন্ধ ও তাদের দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত