সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিপ্লব হত্যা মামলার আসামি সুলতান গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৫ ইং
জীবননগরে বিপ্লব হত্যা মামলার আসামি সুলতান গ্রেপ্তার

জীবননগরে বিপ্লব হত্যা মামলার আসামি সুলতানকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর থানা-পুলিশ সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে সুলতানকে গ্রেপ্তার করে। সুলতানকে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। সুলতানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানা-পুলিশ।


উল্লেখ্য, গত ১৭ মার্চ ভোরে ৯৯৯-এ খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ গয়েশপুরের বিল-কাশারী সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় বিপ্লবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিপ্লবের স্ত্রী নাজেরা খাতুনের অভিযোগ তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত বিপ্লবের পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের  করে। এরপর থেকে সুলতান পলাতক ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী