সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা

প্রথম দিনে অনুপস্থিত ১৬৫ জন পরীক্ষার্থী
  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা

চুয়াডাঙ্গায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১৬৫ জন পরীক্ষার্থী। আর পরীক্ষার্থীয় বসেছিল ৫ হাজার ৮১৮ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়। জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার হিসাব মতে, চুয়াডাঙ্গায় এইচএসসি পরীক্ষায় ১২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৪৭৭ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ৫ হাজার ৩৫০ জন। আর অনুপস্থিত ছিলেন ১২৭ জন। এছাড়া এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থী ছিলেন ৬৮৫ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৬৬৭ জন এবং অনুপস্থিত ছিলেন ১৭ জন। এইচএসসি ভোকেশনালে পরীক্ষার্থী ছিল ৭৯ জন। সবাই উপস্থিত ছিলেন। এদিকে আলিম পরীক্ষার্থী ছিলেন ৩২২ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ২১ জন।


এইচএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৪১৯ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭ জন। দর্শনা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৫৪১ জন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ১২ জন। জীবননগর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৪১২ জন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ১০ জন। চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৪৪১ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন ৪২৮ জন ও অনুপস্থিত ছিলেন ১৩ জন। 



চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৫৬৭ জন। এরমধ্যে উপস্থিত ৫৫৬ ও অনুপস্থিত ১১ জন। আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৭৫০ জন। এরমধ্যে উপস্থিত  ৭৩৮ জন ও অনুপস্থিত ১২ জন। আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ২৫৩ জন। এরমধ্যে উপস্থিত ২৪৫ জন ও অনুপস্থিত ৮ জন। আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৪৪১ জন। এরমধ্যে উপস্থিত ৪২৮ জন ও অনুপস্থিত ১৩ জন। জীবননগর আদর্শ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ২৩০ জন। এরমধ্যে উপস্থিত ২২৩ জন ও অনুপস্থিত ৭ জন। এমএস জোহা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৫৭০ জন। এরমধ্যে উপস্থিত ৫৫৩ জন ও অনুপস্থিত ১৭ জন। বদরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৬৯৫ জন । এর মধ্যে উপস্থিত ৬৮৫ জন ও অনুপস্থিত ১০ জন। তেঁতুল শেখ কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৫৮ জন। এরমধ্যে উপস্থিত  ১৫১ জন ও অনুপস্থিত ৭ জন। 


চুয়াডাঙ্গা সিনিয়র কামিল মাদ্রাসায় পরীক্ষার্থী ছিলেন ১২৯ । এরমধ্যে উপস্থিত ১১০ জন ও অনুপস্থিত ১০ জন। জীবননগর আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১১৮ জন। এরমধ্যে উপস্থিত ১১৪ জন ও অনুপস্থিত ৪ জন। আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৭৫ জন। এরমধ্যে উপস্থিত ৬৮ জন ও অনুপস্থিত ৭ জন। এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ৬৮৪ জন। এরমধ্যে উপস্থিত ৬৬৭ জন ও অনুপস্থিত ১৭ জন।  এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ৭৯ জন। তাদের সবাই উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী