দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর থেকে ফেনসিডিলসহ আটক ১
- আপলোড তারিখঃ
২০-১০-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর থেকে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল বারী সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদার অভিযান চালায়। এসময় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ হতে সিরাজুল ইসলাম নামের একজনকে আটক করে বিজিবি। তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত সিরাজুল ইসলাম (৫০) আকন্দবাড়িয়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। উদ্ধারকৃত ৪০ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া, পৃথক অভিযান চালিয়ে ২৬২ বোতল ফেনসিডিল, ২৫০ টি যৌন উত্তেজক অনাগ্রা ট্যাবলেট, ৩৬টি বিগফান ট্যাবলেট এবং ৫০টি মুবলিন প্লাস ইনজেকশন উদ্ধার করা হয়। যার সর্বমোট মুল্য ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।
কমেন্ট বক্স