সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছির ধান্যঘরায় গলাই ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২০-১০-২০১৭ ইং
কুড়ুলগাছির ধান্যঘরায় গলাই ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা
কার্পাসডাঙ্গা/কুড়ুলগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে গলাই দড়ি দিয়ে যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার সময় ধান্যঘরা গ্রামের ইসাহাকের মেয়ে জেসমিন (৩০) নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। জেসমিনের পরিবারের সদস্যরা জানায়, জেসমিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন যাবত বিয়ে না হওয়া এবং বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব আসলেও সেই বিয়ে ভেঙে যাওয়ার কারণে প্রায়ই পারিবারিক কোন্দল লেগে থাকতো। সেই কারণে মনের অভিমানে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ধারণা করা হচ্ছে। গতকাল সন্ধ্যার সময় জানাযা শেষে জেসমিনের লাশ ধান্যঘরা কবরস্থানে দাফন করা হয়। জেসমিন কুড়–লগাছির সাংবাদিক হাশেম রেজার হাসমতের চাচাতো বোন। জেসমিনের মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড