রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা জামায়াতের সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালিত

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২৫ ইং
দর্শনা জামায়াতের সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালিত

দর্শনায় জামায়াতের সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালনে থানা রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় দর্শনা পাঠাগার মিলনায়তনে এর আয়োজন করা হয। দর্শনা শাখার আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, ‘দর্শনা শাখাকে গতিশীল ও শক্তিশালী শাখায় রূপ দিতে হবে। মজবুত সাংগঠনিক কাঠামো ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়।’ 


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের এবং উপজেলা সেক্রেটারি মাহবুবুর রহমান। সমাবেশ শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে গণসংযোগে অংশ নেন অ্যাড. রাসেল। এ সময় তার সঙ্গে ছিলেন পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল এবং প্রচার বিভাগের সেক্রেটারি হুমায়ুন কবির। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মানুষের বাড়ি বাড়ি যান এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত