রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা জামায়াতের যৌথ দায়িত্বশীল সমাবশ

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গা জামায়াতের যৌথ দায়িত্বশীল সমাবশ

‘ব্যক্তিস্বার্থ পরিহার করে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে’-বক্তব্যে এমনই আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াত আমির রুহুল আমিন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আলমডাঙ্গা জামায়াতের উপজেলা আমির শফিউল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পৌর ও উপজেলা যৌথ দায়িত্বশীল সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, ‘আমাদের দায়িত্বশীলদের জ্ঞানের বিকাশ ঘটাতে হবে। পাশাপাশি মহিলা বিভাগের কার‌্যক্রমকে আরও গতিশীল করতে হবে এবং তাদের সর্বাত্মক সহযোগিতা দিতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম ও জেলা প্রচার বিভাগের সভাপতি মফিজুর রহমান জোয়ার্দ্দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর আমীর মাহের উদ্দিন, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন, পৌর প্রশিক্ষণ সম্পাদক সফি উদ্দিন, উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক বিলাল হুসাইন এবং পৌর উলামা বিভাগের সভাপতি মাওলানা জুলফিকার আলি প্রমুখ। দায়িত্বশীল নেতাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার ব্যাপারে গুরুত্বারোপ করেন বক্তারা।




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত