রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেডিকে ও উথলী ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৫ ইং
কেডিকে ও উথলী ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ

জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে দেহাটি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কেডিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. রুহুল আমিন।


বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা তারবিয়্যাত সেক্রেটারি জিয়াউল হক, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফেজ বেলাল হোসে ও সহকারী সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন কেডিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসাইন।


এদিকে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন শাখার টিম সদস্য, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ও দুর্বল কর্মীদের নিয়ে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব নামাজের পর উথলী জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখা কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি বলেন, ‘আমাদের সাংগঠনিক বৈঠকগুলো সাংগঠন পদ্ধতির আলোকে পরিচালনা করতে হবে। নিজেদের দুর্বলতা কাটিয়ে সামনে মান উন্নয়ন করতে হবে।’ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, উপজেলা শাখার প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত